গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষক সাব্বির মাহমুদের বদলি জনিত বিদায় সংবর্ধনা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৩-১৯ ২২:২৬:২৭
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের সহকারী শিক্ষক সাব্বির মাহমুদ জোয়াদ্দারকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে গভ ঃল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষা পরিবার। ১৯ মার্চ সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ আবু হানিফ। বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা যুবাইর আলমের সঞ্চালনায় এ সময় স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শামীমা হক,  সিনিয়র শিক্ষক এস এম জহুরুল ইসলাম, এস এম সাইফুজ্জামান । অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অরবিন্দ হালদার, নব কুমার রায়, রিক্তা রানীরায়, এস এম তৈয়মুর রেজা, সামছুররহমান, প্রতিভাসাহা, সঞ্চয় কুমারমন্ডল, মোঃলুৎফররহমান, সাইফুল্লাহ তারেক, ফারহানা ইয়াসমিন, শিউলী থান্দার, মুক্তা মন্ডল, আঞ্জুমানারা, খান তানয়ীম আফরোজ, লিপিখাতুন, শারাফুল ইসলাম, অভিষেক মজুমদার সহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত  ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট সহ উপহারপ্রদান করা হয়। উল্লেখ্য বিদায়ী শিক্ষক সাব্বির মাহমুদ জোয়াদ্দার গত ২২ সালের ৭ ফেব্রয়ারী সহকারী শিক্ষক(কৃষিশিক্ষা) হিসাবে বিদ্যালয়ে যোগদানকরেন।