চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩২১ বোতল ফেনসিডিলসহ তরুন গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-১৯ ২২:১২:৫২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে ৩২১ বোতল ফেনসিডিলসহ মো.সিহাব(১৯) নামে এক তরুন গ্রেপ্তার হয়েছে। সে গোপাননগর বাবুপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। র‌্যাব জানায়,গত সোমবার দিবাগত রাত  সোয়া ১২টার দিকে (মঙ্গলবার,১৯ মার্চ) মোবারকপুর ইউনিযনের লাহারপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক সরবরাহের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
মঙ্গলবার(১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাক ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার সিহাব একজন মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে। গোয়েন্দা তথ্যে পূর্ব পরিকল্পনা মোতাবেক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।