ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন বছর পর ওয়ানডে ক্রিকেট সিরিজ জিতলো বাংলাদেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-১৮ ২২:৩৮:৩০
image

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন বছর পর ওয়ানডে ক্রিকেট সিরিজ জিতলো বাংলাদেশ দল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, তৃতীয় ও শেষ ওয়ানডেতে রিশাদ হাসান ও মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে সফরকারী শ্রীলঙ্কাকে। 
আগে ব্যাট করে সফরকারীরা অলআউট হয় ২৩৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৪০ ওভার ২ বলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
শেষ ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। টস হেরে আগে বোলিংয়ের নেমে দুর্দান্ত শুরু পায় স্বাগতিকরা। দলীয় ১৫ রানে দুই ওপেনার পাথুম নিসাঙ্কা আভিস্কা ফার্নান্দোকে আউট করেন পেসার তাসকিন আহমেদ। 
এরপর সামারাবিক্রমাকে ১৪ রানে আউট করেন মোস্তাফিজুর রহমান। অধিনায়ক কুশাল মেন্ডেসকে থিতু হতে দেননি রিশাদ হোসেন। এদিকে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচে আজ নিজের প্রথম উইকেটটি পেয়েছেন রিশাদ হোসেন। এক পর্যায়ে ১৫৪ রানে ৭ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে সফরকারীরা। তবে তিকশানাকে নিয়ে ৬০ রানের জুটি গড়ে চাপ সামাল দেন লিয়ানাগে। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পায় লিয়ানাগে। তার অপরাজিত ইনিংস এর উপর ভর করে ২৩৫ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। 
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আরো একটি ওয়ানডে ক্রিকেট সিরিজ জিতলো বাংলাদেশ দল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে থিকসানার বল মুশফিকের ব্যাট ছুঁয়ে সীমানা পেরুতেই উল্লাসে মেতে ওঠের বাংলাদেশ দলের খেলোয়াড়রা। ১৭৮ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশের জন্য এক পর্যায়ে ম্যাচ জেতা কঠিন হয়ে উঠেছিলো। কিন্তু, তরুণ রিশাদ হাসান ও অভিজ্ঞ মুশফিকুর রহিম জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নোঙর করান। ২০২১ সালের পর আবারো ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতলো।