Lচাঁপাইনবাবগঞ্জ ছেলের মারপিট ও ধাক্কায় মাদকাসক্ত পিতার মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-১৮ ১৫:৪৪:০৮
image
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছেলে ইমন আলীর(১৭) মারপিট ও ধাক্কায় পিতা স্বপন আলীর (৪৬) মৃত্যু হয়েছে। স্বপন শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। স্থানীয় সূত্র ও পরিবারের বরাতে পুলিশ জানায়,গত রবিবার (১৮মার্চ) সন্ধ্যায মাতাল অবস্থায় বাড়ি ফেরেন স্বপন। বাড়ি ফিরে তিনি স্ত্রী সাজেনুর বেগমের সাথে কথাকাটাকাটি ও বাড়ির আসবাবপত্র ভাঙছুর শুরু করেন। এক পর্যায়ে তাঁর বড় ছেলে ইমন আলী(১৭) পিতাকে বাধা দেয়। কিল-ঘুষি মারে ও এক পর্যায়ে পিতাকে ধাক্কা দিলে তিনি আমগাছের সাথে লেগে বামচোখ ও মুখে জখম হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে তিনি বাড়িতেই রাতে থেকে যান। পরে অবস্থার অবনতি হলে স্বপনকে সোমবার(১৮ মার্চ) সকাল ৯টার দিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তাঁর মৃত্য হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, স্বপন মাদকাসক্ত ছিলেন। তিনি রাজমিস্ত্রী ও বড় ছেলে ইমন দিন মজুরের কাজ করতেন। পুলিশ ছেলে ইমন আলীকে আটক করেছে। মরদেহ উদ্ধারের পর জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ওসি আরও বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ। স্বপনের আরেকটি ছেলে ও ১টি মেয়ে রয়েছে বলেও জানান ওসি।