কোম্পানীগঞ্জে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৩-১৭ ২২:০০:০৪
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে, উপজেলা ওলামা বিভাগের আয়োজনে ওলামা মাশায়েখদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৩ টার সময় উপজেলার বামনী আছিরিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে কোম্পানীগঞ্জ উপজেলা
ওলামা বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারী
মাওলানা শাসসুল আরফীনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান মেহেমান ছিলেন নোয়াখালী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা নাজমুল ইসলাম শামীম।
বিশেষ মেহেমান ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ওলামা বিভাগের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ বেলায়েত হোসেন,উপদেষ্টা মাওলানা মোশাররফ হোসাইন,উপদেষ্টা ও চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ আনছারী,
উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান,কোম্পানীগঞ্জ উপজেলা
তালীমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা আবদুর রব,বাংলাদেশ মসজিদ মিশন কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আবদুল্লাহ আল মামুন,ওলামা বিভাগের উপদেষ্টা মাওলানা শাহাজাহান,চরপরাশিরহাট এরব দাখিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইছহাক।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বসুরহাট ইসলামীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ।