শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
- রশিদুর রহমান রানা
-
২০২৪-০৩-১৬ ১৮:১৫:৫২
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নে ভরিয়া পূর্বপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেছে উপজেলা প্রশাসন।
গতকাল উপজেলা পরিষদ চত্বরে এই সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এবি এম শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, রেজাউল করিম চঞ্চল, জাহিদুল ইসলাম প্রমূখ। জানাযায় গত ৪ ফেব্রুয়ারি উপজেলার দেউলি ইউনিয়নে ভরিয়া পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে সাড়ে ৩ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ির মালিকের। অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।