চাঁপাইনবাবঞ্জে গোলাম আরিফ টিপু’র তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-১৬ ১৮:১৪:৩৭
image
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের সন্তান এবং ভাষা সৈনিক,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক ছাত্রনেতা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চীফ প্রসিকিউিটর গোলাম আরিফ টিপু’র (৯৩) তৃতীয় নামাজে জানাজা শিবগঞ্জের রানীহাটি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজার পূর্বে গোলাম আরিফ টিপুকে রাষ্ট্রীয় মর্য়াদায় গার্ড অব অনার প্রদান করা হয়। শনিবার(১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় নামাজে জানাজায় অংশ নেন গোলাম আরিফ টিপু’র ভাগিনা ও অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক,জেলা প্রশাসক একেএম গালিভ খান,পুলিশ সুপার ছাইদুল হাসান,শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ান,শিবগঞ্জ থানার পরিদর্শক সুকোমল দেবনাথ সহ মরহুমের চাঁপাইনবাবগঞ্জের আত্মীয়-স্বজন,বীর মুক্তিযোদ্ধাগণ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। জানাজা শেষে মরদেহ চতুর্থ নামাজে জানাজার জন্য রাজশাহী নিয়ে যাওয়া হয়। এর আগে গত শুক্রবার(১৫ মার্চ) সকালে ঢাকায় মারা যাবার পর শনিবার সকালে গোলাম আরিফ টিপুর মরদেহ সড়কপথে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের কমলাাকান্তপুরে নিজ গ্রামের বাড়িতে আনা হয়। সেখানে স্বজনেরা ও এলাকাবাসী তাঁকে একনজর দেখতে জড়ো হন। গোলাম আরিফ টিপু’র ভাগিনা মারুফ হাসান বলেন,মরদেহের সাথে ঢাকা থেকে আসেন গোলামা আরিফ টিপুর স্ত্রী,ছোট মেয়ে ডানা নাজলী, ডানা’র স্বামী,নাতি প্রমুখ।