নৌকাডুবিতে ভূমধ্যসাগরে ৬০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-১৬ ০৯:১৭:০১
image

শুক্রবার (১৫ই মার্চ) ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৬০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা গেছে ২৫ জনকে।বিৃটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 
বেঁচে থাকা ব্যক্তিদেও বরাত দিয়ে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, লিবিয়ার জাওইয়া উপকূল থেকে ভূমধ্যসাগর দিয়ে মাল্টা যাওয়ার উদ্দেশ্যে অধিবাসীদের নিয়ে রওনা দেয় রাবারের তৈরি একটি ডিঙ্গি নৌকা। তিনদিন পর নৌকার খাদ্য ও পানি ফুরিয়ে যায়। এ বিপদে পড়ার পর অন্তত ৬০ জন অভিবাসী মারা যান। নিহতদের মধ্যে নারী ও অন্তত: এক জন শিশু। তারা পানিশূন্যতা এবং ক্ষুধায় মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। 
গত বুধবার (১৩ই মার্চ) এসওএস মেডিটেরানি নামের এক মানবিক সংস্থার একটি দল দূরবীন দিয়ে ভেসে থাকা নৌকাটি দেখতে পায়। পরে জাহাজ ওশান ভাইকিং এর বেঁচে যাওয়া ২৫ জনকে উদ্ধার করা হয়। চলতি বছরে ভূমাধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২২৬জন।