বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর ১০ জন বিশিষ্ট নাগরিক স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-১৫ ২২:৫৪:৫৯
image

আজ শুক্রবার (১৫ই মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর যে ১০ জন বিশিষ্ট নাগরিক স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তাদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট নাগরিকেরা হলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) এবং বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন খুররম (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মোবারক আহমদ খান, চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ, সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান, ক্রীড়ায় ফিরোজা খাতুন, জনসেবায় অরন্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এস. এম. আব্রাহাম লিংকন।