কোম্পানীগঞ্জে কোহিনুর হুদা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৪-০৩-১৫ ১৩:৫৭:৪০
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে কোহিনুর হুদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: নুরুল করিম জুয়েলের আয়োজনে,কোহিনুর হুদা ফাউন্ডেশনের পক্ষে  ৪০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চরহাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ
আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো: নুরুল হুদা।
উপস্থিত ছিলেন আল মদিনা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম, আমেরিকান প্রবাসী
শাহ আজিজুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী চৌধুরী,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল্যাহ আল মামুন সুমন,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ প্রমূখ।