ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরমপন্থী এবং শান্তি প্রতিষ্ঠায় বাঁধা বলে অভিযোগ জানিয়ে নতুন নেতা নির্বাচনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন ইসরাইলে আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর চাক শুমার।
গত বুধবার (১৩ই মার্চ) মার্কিন সিনেটে এসব কথা বলেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির এই নেতা । চাক শুমার আরও বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের পরিবর্তে রাজনৈতিকভাবে নিজেকে টিকিয়ে রাখাকে অগ্রাধিকার দিয়েছেন। নেতানিয়াহু লক্ষচ্যুত হয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসণে বিপুলসংখ্যক বেসামরিক জনগণ হতাহত হয়েছে। এ কারণে ইসরাইল মিত্র দেশগুলোর সর্মথন হারাতে পারে। সেইসাথে আন্তর্জাতিক আইন অমান্য করার ফলে বিশ্বব্যাপী ‘একঘরে’ হয়ে যওয়ার ঝুঁকিতেও রয়েছে দেশটি। ইসরাইলকে অবশ্যই তার নীতি পাল্টাতে হবে। একইসঙ্গে গাজার নিরপরাধ বেসমারিক মানুষদের রক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন এই সিনেটর।
ইসরাইলে জাতীয় নির্বাচন ২০২৬ সালের অক্টোবরে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তার প্রায় দুই বছর আগেই গাজার নিরীহ জনগণের ওপর নির্বিচার হামলা নিয়ে প্রথমবারের মতো মার্কিন কোনো রাজনীতিবিদ কঠোর সমালোচনাসহ ইসরাইলে নির্বাচন করার আহ্বান জানালেন।
গত বছরের ৭ই অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের অতর্কিত হামলার পর থেকে গাজায় আগ্রাসন শুরু করে তেল আবিব। এখন পর্যন্ত গাজাজুড়ে ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।