মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্নিয়া রোগীর সফল অপারেশন সেবার মান আরো একধাপ এগিয়ে

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-০৩-১৫ ১০:৩৩:২৬
image

মহেশখালী কক্সবাজার ১৪ মার্চ ২০২৪ 
পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে হার্নিয়া রোগীর সফল  অপারেশনের
 মাধ্যমে সেবার মান আরো একধাপ এগিয়ে গেছে। 
১৪ মার্চ (বৃহষ্পতিবার) মহেশখালী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক হার্নিয়া রোগীর সফল হার্নিয়া অপারেশন সম্পন্ন হয়। 
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়-
হার্নিয়া'র সফল অপারেশনটিতে দায়িত্বে ছিলেন সার্জারি কনসালটেন্ট  ডা. আব্দুল মান্নান, এনস্তেসিওলজিস্ট ডা.তানজিনা সহ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের একটি টিম।
হার্নিয়া রোগীর অপারেশনটি সফল হওয়ার পর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত সকল ডাক্তারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রোগীর স্বজনেরা।