জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে কুয়েটে বিভি
- মনোজ কুমার মজুমদার
-
২০২৪-০৩-১৪ ১৪:২৬:৫৮
১৪ মার্চ, ২০২৪ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদ্্যাপনের লক্ষ্যে বভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ১৭ মার্চ রবিবার সকাল ৬ঃ১০ টায় পবিত্র কোরআন খতম করা হবে। এছাড়া, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্র্থী ও ক্যাম্পাসে অবস্থিত স্কুলসমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল সাড়ে ৯ টায় ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০ টায় অডিটরিয়ামে আলোচনা সভা এবং আসর বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে।
অন্যান্য কর্মসূচির মধ্যে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত স্কুলসমূহের শিশু-কিশোারদের অংশগ্রহনে সকাল সাড়ে ৭ টায় রচনা, চিত্রাংকন, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি ও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া, স্কুলসমূহের শিশু-কিশোারদের অংশগ্রহনে সকাল ৯ টায় আনন্দ র্যালি, সকাল সাড়ে ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনাদর্শের বিভিন্ন দিক উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুর সাড়ে ১২ টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।