চাঁপাইনবাবগঞ্জে রিক্সাভ্যানচালককে খুন করে মরদেহ জ¦ালিয়ে দেয়ার রহস্য উদঘাটন,গ্রেপ্তার ৫

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-১৩ ২২:০৫:৩৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গত ২৯ ফেব্রæয়ারী রাতে তোফাজ্জল হোসেন (৪৫) নামে একজন রিক্সাভ্যানচালককে (পাশাপাশি কৃষক ও ক্ষুদ্র ব্যবসাযী)  হত্যার পর পুড়িয়ে মরদেহ বিকৃত করার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার  এবং নিহতের নিখোঁজ ভ্যান ও তাঁকে হত্যায় ব্যবহৃত ধারাল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মূলত: তাঁর ব্যবহৃত ভ্যানটি কেড়ে নেয়ার জন্যই বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আলামত গোপনের জন্য  মরদেহ পুড়িয়ে বিকৃত করা হয়। নিহত তোফাজ্জল জেলার সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের বহরম হঠাৎপাড়া গ্রামের মৃত ইসমাইল সর্দারের ছেলে।
বুধবার(১৩ মার্চ) দুপুরে শিবগঞ্জ থানায় আয়োজিত প্রেস ব্রিফিং-এ ক্লু-লেস এই নৃশংস হত্যাকান্ড সম্পর্কে বলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, গ৩ ২৯ ফেব্রæয়ারী রাত ৮টার দিকে বাড়ি থেকে তোফাজ্জলকে ভ্যান ভাড়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় তাঁর ঘনিষ্ঠ একই গ্রামের মো.গানুর ছেলে রুহুল আমিন কালু (৩৯)। পরে একই গ্রামের সদর আলীর ছেলে খাইরুল ইসলাম(৩৭), মৃত শেরফান আলীর ছেলে শাহিন আলী(৩৫),রবিউল ইসলামের ছেলে ফটিক আলীর(২৯) সহায়তায় তাকে পাশের জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নং বাঁধ এলাকায় আমের ডাল দিয়ে পিটিয়ে ও  সাড়ে ১৫ইঞ্চি দাউলি নিড়ানি দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ পাশের একটি ক্ষেতে সরিষার ছোবড়ার উপর রেখে  আগুন জালিয়ে দেয়া হয়।
পরদিন ১মার্চ অঙ্গার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তোফাজ্জলের ছেলে এসে মরদেহ শনাক্ত করে। ওইদিন শিবগঞ্জ থানায় মামলা হয়। মামলার পর ২ তারিখ গ্রেপ্তার হয় কালু। সে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেয়। স্বীবারোক্তি মোতাবেক ৩ মার্চ রাতে গ্রেপ্তার হয় খাইরুল, শাহীন ও ফটিক। এর পর গত ১১ মার্চ গ্রেপ্তার হয় কালুর ভায়রা রাজশাহীর তানোরের বহরইল গ্রামের জুয়েল রানা। তার দেখানো মতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে উদ্ধার হয় ভ্যানটি।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন,মামলার তদন্ত চলছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন,পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ এবং মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এসলাম আলী।