কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- lমনোজ কুমার মজুমদারl
-
২০২৪-০৩-১৩ ১১:২৯:০০
১২ মার্চ, ২০২৪ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ১২ মার্চ মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন এবং একটিং ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমই অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠানে বিদায়ী ও নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তৃতা করে। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী নবীন প্রকৌশলীদের বিশ্ববিদ্যালয়ের স্মারক ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।