অ র্চ না মা লা কা র

  • নারী
  • ২০২৪-০৩-১২ ২২:১১:১৪
image

বলে হেলাফেলার কিছু নেই 
নারী মাতা,বোন,জায়া,মেয়ে। 
জগতের সর্বশক্তিমান নারী, 
যার জঠরে জন্ম নিয়েছে কত মহাপুরুষ মহাজন। 
মা না থাকলে কে দেখাতো পৃথিবীর মুখ? 
নারী পুরুষ উভয় মিলেই জগৎ সংসার, 
একে অপরের পরিপূরক। 
কর্মক্ষেত্রে নারী পুরুষেরর সমান অধিকার, 
নারী ছাড়া সবই অন্ধকার। । 

সংসারের শ্রীবৃদ্ধি নারী তাইতো সে স্ত্রী, 
স্বামীর পতন থেকে উদ্ধার করে বলে পত্নী। 
একই নারীর কত রূপ ---
 কখনো জননী,কখনো জায়া, কখনো ভগ্নী।
পিতাহারা সন্তান বেড়ে উঠেছে মায়ের ছত্রছায়ায়,
মাহারা সন্তান পিতার বুকে পাইনি তেমন ঠাঁই
বখে গেছে দিনে দিনে।
 
উচ্চাসনে অধিষ্ঠিত আজ নারী তারে করো সম্মান, 
আদ্যাশক্তি মায়ের আশীষে হবে সবাই বলীয়ান।