মো শা হে দ চৌ ধু রী

  • এলো পবিত্র রমজান
  • ২০২৪-০৩-১২ ২২:০৭:২৩
image

জানি তুমি দয়ার সাগর রহিম ও রহমান
পেয়েছি তাই রোজার সুধা তোমার দয়ার দান।।

তুমি তো চাও করতে ক্ষমা 
তোমার ক্ষমার নেই উপমা
পাঠালে যে বেহেশত হতে পবিত্র রমজান।।

আমরা অবুঝ বুঝি না যে 
কত পাপ এই ধরার মাঝে
করতে ক্ষমা দিলে রোজা আল্লাহ মেহেরবান।।

যতই করি বাড়াবাড়ি 
চাইবে যখন দেবো পাড়ি
ইবাদতে যেন থাকে মশগুল এই পরান।।

দয়াল নবীর বদৌলতে 
পেলাম রোজা এই জগতে
তোমারি নাম জপতে থাকে তামাম দু'জাহান।।