রমজান উপলক্ষে দু:স্থদের মাঝে চাঁপাইনবাবগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতির খাদ্যসামগ্রী বিতরণ
- জাকির হোসেন পিংকু,
-
২০২৪-০৩-১০ ২০:০৮:২৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) দূ:স্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। রবিবার(১০ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকার দু:স্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। পুনাক,চাঁপাইনবাবগঞ্জ সভাপতি নাজিফা আলী প্রমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ছাইদুল হাসান। অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিথি ছিলেন নাজমুন নাহার।
অনুষ্ঠানে প্রধান অতিথি রমজানের পবিত্রতা রক্ষা করে সকলের সুস্বাস্থ্য কামণা করে পুলিশের জন্য দোয়া চান। সভাপতি বলেন, চাঁপাইনবাবগঞ্জ পুনাকের উদ্যেগে বিভিন্ন সেবামুলক কার্যক্রম চলমান রয়েছে ও ভবিষ্যতে অব্যহত থাকবে। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান সহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।