চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নিবার্চনে সভাপতি সাইদুর,সম্পাদক আনার

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৩-১০ ১৯:৩৭:০৫
image
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক,ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মোটর শ্রমিক ইউনিয়নের (মোটর শ্রমিক ইউনিয়ন) ত্রিবার্ষিক নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে ১,৭৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান। গমের শীষ প্রতীক নিেেয় তাঁর নিকটতম প্রতিদ্বন্দি শহিদুল ইসলাম পেয়েছেন ১,০৭১ ভোট। গামছা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আনারুল ইসলাম। তাঁর প্রাপ্ত ভোট ১,৩০৯। ট্রাক্টর প্রতীক নিেেয় তাঁর নিকটতম প্রতিদ্বন্দি সাহাবুল হক পেয়েছেন ১,১৪০ ভোট। গত শনিবার(৯ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিরতিহীনভাবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনের ভোটগ্রহণ ও গনণা শেষে রাত আড়াইটায়(১০ মার্চ,রবিবার) ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এড.সাইফুল ইসলাম রেজা । নির্বাচনে ভোটার ছিলেন ৪,৪৬৫ জন। কার্যনির্বাহী কমিটির ১৯টি পদের জন্য ৫৫ জন প্রার্থী কোন প্যানেল ছাড়াই স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দিতা কেেরন। ১১ বুথে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে প্রায় ৭৫.১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক নজরুল ইসলাম ও প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। তাঁরা আরও বলেন,নির্বাচনে গোপন ভোটপ্রদান কক্ষ ব্যতীত সমগ্র কেন্দ্রসহ সকল বুথে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়া নির্বাচনে রঙ্গিন ছবিযুক্ত ভোটার তালিকা ব্যবহার হয়েছে। নির্বাচনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন করে প্রার্থী প্রতিদ্বিন্দিতা করেনে। আগামী ১৪ মার্চ মেয়াদ শেষের পূর্বেই নবনির্বাচিত কমিটির নিকট বর্তমান কমিটি দায়িত্ব অর্পণ করবে। এদিকে নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন যাবৎ প্রার্থী ও ভোটারদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। এর মধ্যেই নবনির্বচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে বিপুল সংখ্যক ভোটারের বৃহ’ এই শ্রমিক সংগঠনের নির্বাচনকে ঘিরে পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। গত শনিবার ভোটকেন্দ্রে এবং জেলার বাস ও ট্রাক টার্মিনালগুলোতে ভোটকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।