পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের উদ্যোগে গতকাল শুক্রবার লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের বনসেমন্ত গ্রামের ঈদ গাঁ মাঠে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ দেয়া হয়। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রায় সহস্রাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎকরা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। বনসেমন্ত গ্রাম সহ আশেপাশের এলাকার লোকজন এই চিকিৎসা সেবা গ্রহণ করেন।
পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. কাইয়ুম খান জানান, প্রতি বছর এই দিনে এলাকার দুস্থ ও অসহায় পদ্মা ভাঙনকবলিত দরিদ্রদের সহায়তায় বিনামূল্যে এই চিকিৎসাসেবা দেয়া হয়ে থাকে। এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। এ সময় উপস্থিত ছিলেন- পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাব্বির হোসেন, নিরাপদ সড়ক চাই লৌহজং উপজেলা শাখার সভাপতি ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কাইয়ুম খান, গাওদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নাদির খান, মো. মোয়াজ্জেম হোসেন, মো. সেলিম, মো. বাচ্চু খান, মো. সিদ্দিক হাওলাদার, আহসান মুন্সি প্রমুখ।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সহযোগিতায় ছিলেন বনসেমন্ত নবজাগরণ সংঘ, নিরাপদ সড়ক চাই লৌহজং উপজেলা শাখা ও কচি কন্ঠের আসর।