চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে আবুল কালাম(৫০) নামে এক কসাইকে দশ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ মোড় সবজি বাজার এলাকায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নিশাত আনজুম অনন্যা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.কাওসার আলী। তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের অভিযোগের সতত্যা পান।
ইউএনও ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কসাই কালামকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়া কসাইকে ভবিষ্যতে এমন কর্মকান্ড থেখে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অনথ্যা কারাদন্ডসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়। পরে ওই অসুস্থ গরুর ৬০ কেজি মাংস মাটিতে পুঁতে ধ্বংস বিনষ্ট করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাটি নিশ্চিত করেছেন।