চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৩-০৮ ১৮:৫৯:০৬
image
চাঁপাইনবাবগঞ্জ প্র চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালিত হয়েছে। শুক্রবার(৮মার্চ) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। সূচণা বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার। আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,সিভিল সার্জন এসএম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুস সামাদ,জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান এড.ইয়াসমিন সুলতানা সহ বিভিন্ন নারী সংগঠন,সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা। বক্তরা দিবসের গুরুত্ব তুলে ধরে জেলার প্রেক্ষাপটে নারীদের এগিয়ে নেয়ার বিষয়সমূহ, কর্মসংস্থান,সমস্যা ও সম্ভবনা নিয়ে আলোচনা করেন।