চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-০৭ ২২:১২:৪২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জে  যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে  বিশ^ প্রামাণ্য ঐতিহ্য ৭ মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে সরকারি কলেজ মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ,জেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক(উপ-সচিব) দেবেন্দ্র নাথ উঁরাও,পুলিশ সুপার ছাইদুল হাসান,বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন সাংস্কৃতিক,সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।  
পরে  জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক একএেম গালিভ খান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন আব্দুল ওদুদ এমপি।