সিলেটে সিএনজিসহ চালক নিখোঁজ
- সিলেট প্রতিনিধি
-
২০২১-০৬-১০ ১৫:১৫:১৪
সিলেট প্রতিনিধি: সিলেট শহরতলীর টুকেরবাজার থেকে রকিব উদ্দিন (৩৫) নামে এক ড্রাইভার ও তার সিএনজি অটোরিকশাসহ নিখোঁজ হয়েছেন।
সোমবার (০৬ জুন) রাত ১১টায় সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১১-৩১১৫) নিয়ে বেরিয়ে গেলে তিনি আর ফিরে আসেন নি।
পরদিন পর্যন্ত তিনি ফিরে না আসায় ও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। নিখোঁজ রকিব উদ্দিন জালালাবাদ থানার হেরাখলা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
পরে বুধবার (০৯জুন) সিএনজি অটোরিকশার মালিক টুকেরবাজার শাহপুর খুরুমখলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সুহেল আহমদ জালালাবাদ থানা একটি সাধারণ ডায়রি (নং-৩৫০/০৯.০৬.২০২১) করেন।
সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১১-৩১১৫) ও নিখোঁজ চালক রকিব উদ্দিনের সন্ধান পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মোবাইল : ০১৭২৮-৯৬৮২৭৪