অনন্ত আম্বানির বিয়েতে নাচতে গিয়ে পোশাক ছিড়েছে রিহানার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-০৫ ১৯:২০:৩৭
image

গত শুক্রবার সন্ধ্যায় ভারতের জামনগরে আম্বানি পরিবারের কনিষ্ঠ সদস্য অনন্ত আম্বানির বিয়েতে নাচতে গিয়ে পোশাক ছিড়েছে রিহানার।অনুষ্ঠানে গান ও নাচে মাতিয়ে রেখেছিলেন রিহানা। এর মাঝেই পোশাক ছিঁড়ে ঘটে বিপত্তি।
রিহানা এদিন সেজেছিলেন নিজস্ব ঢংয়ে। সবুজ রঙের বডিকন পোশাক, মাথায় গোলাপি টুপি ছিলো তাঁর। আর গলায় ভারী গয়না। মঞ্চে কখনও গাইছেন, কখনও নাচছেন। 
মঞ্চে যখন পারফরম্যান্সে ব্যস্ত তিনি, ঠিক সেই সময় তাঁর পোশকের হাতের পাশে ছিড়ে যায়। যদিও তাতে রিহানা আত্মবিশ্বাসে ভাটা পড়েনি। ওই পোশাকেই নীতা আম্বানীর সঙ্গে নেচেছেন তিনি। 
তবে এর মাঝেই আরও একটা ভুল করে বসেন রিহানা। অনন্তের হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের নাম উচ্চারণ করতে গিয়ে ভুল নাম বলে বসেন তিনি। অন্য দিকে, জাহ্নবী কাপুরের সঙ্গে তাঁরই ছবির ‘জিংগাত’ গানে পা মেলান রিহানা। 
এমনিতেই আম্বানিদের বাড়ির এই অনুষ্ঠানে আসতে কত পারিশ্রমিক নিচ্ছেন গায়িকা সেই নিয়ে কৌতূহলের অন্ত নেই দর্শকদের। 
অবশেষে জানা গিয়েছে, রিহানা প্রায় ৬৬ থেকে ৭৭ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য। রিহানার পারিশ্রমিক সাধারণত এমনই হয়। তবে এ ক্ষেত্রে খানিক বেশি। কারণ প্রয়োজনীয় কিছু বাদ্যযন্ত্র এবং মঞ্চসজ্জার কিছু গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে এনেছেন গায়িকা।