চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রেজিয়া বেগম(৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মার্চ) সকাল সেঅযা ৭টার দিকে ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর গ্রামে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক পার হবার সময় চাঁপাইনবাবগঞ্জ সদও ছেড়ে আসা আরপি রোকেয়া পরিবহনের একটি বাস (নং-ঢাকা মেট্রো-ব-১২--১৪১২) পেছন থেকে রেজিয়া বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে আহত হন রেজিয়া। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রেজিয়া রসিকনগর গ্রামের মৃত আব্দুল হক ওরফে দুলালের স্ত্রী।
শিবগঞ্জ থানার পরিদর্শক তদন্ত সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। বাস ও চালকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।