বী রে ন মু খা র্জী

  • শীত ফিরে যায়, এভাবেই
  • ২০২৪-০৩-০৪ ২৩:০৮:৪২
image

শীত ফিরে যায়, এভাবেই—
রেখে যায় পুঞ্জীভূত কিছু ওম, আর
ধার-দেনা করে বেঁচে থাকা প্রস্তাবের মতো
মুখথুবড়ে পড়ে—চারিপাশ;
আমি অজস্র কু-আশানাদের ভিতর 
প্রাচীন পুথি ঘেঁটে, সেই রূপসীর ক্ষয়িষ্ণু
মুখটিই আবিষ্কার করি বার বার;
প্রতিধ্বনিহীন উত্তরায়নের পথে হেঁটে হেঁটে
যার ওষ্ঠে জেগে উঠেছিল সম্মোহনের
তীব্র আকুলতা একদিন;
.
আহা শীত! আগ্রহ হারাতে হারাতে
আশার পৃষ্ঠাগুলো ভরে যাচ্ছে দেখো
শূন্যতার করুণ ঘ্রাণে...
প্রতীক্ষা বিপুল, পথজুড়ে বসন্তের ক্ষয়-ক্ষতি—