আখেরী মোনাজাতের মধ্য দিয়ে গিলাতলায় ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৩-০৪ ২২:৫৪:২৪
image

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা এলাকার ঐতিহ্যবাহী  গিলাতলা দক্ষিনপাড়া গফাফার ফুড মোড় ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্যোগে  আয়োজিত  ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল এর সমাপনী দিন আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ  হয়েছে । নওয়াপাড়া পীর সাহেব আলহাজ¦ খাজা রফিকুজ্জামান শাহ এর সভাপতিতে সমাপনী দিনে কুরআন ও হাদিসের দৃষ্টিকোন থেকে তাফসির পেশ করেন মাওলানা ক্বারী মোঃ জুনায়েদ আল হাবিব । মাওলনা মুফতি আবুল বাশার জিহাদী, মুফতি আবু বকর সিদ্দিক সালেহী, মাওঃ মুফতি নাজিবুল্লাহ আফসারি , হযরত মাওলনা ফরিদুল ইসলাম নড়াইল। আখেরী মোনাজাত পরিচালনা করেন গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী ধর্মীয় আলোচক   মাওলানা মুফতি আবুল বাশার জিহাদী। আখেরী মোনাজাত ও সমাপনী দিনে হাজার হাজার ধর্মপ্রান মুসাল্লিদের ঢল নামে গিলাতলা দক্ষিনপাড়া মাহফিল ময়দানে। আখেরী মোনাজাত শেষে তাবারক বিতরন করা হয়।