চাঁপাইনবাবঞ্জে র‌্যাবের হাতে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৫

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৩-০৪ ১৭:৫৪:০৭
image
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীর তীরে অবস্থিত একটি চিহ্নিত মাদকস্পটে র‌্যাবের অভিযানে আসর বসিয়ে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের অপরাধে চারজন গ্রেপ্তার হয়েছে। জব্দ হয়েছে মাদক ও সেবন উপকরণ। র‌্যাব জানায়,গত রবিবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তারা হল - চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার তফতর হোসেনের ছেলে তসিকুল ইসলাম(৪২),একই এলাকার মৃত অনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম(৩৭), সাইদুর রহমানের ছেলে সাহাদঠু হোসেন(৩২) ও মৃত গোলাম মোস্তফার ছেলে মো.আরিফ(৩৬)। সোমবার(৪ মার্চ) দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তাদেও বিরুদ্ধে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ কওে জেলার বিভিন্ন স্থানে সরবরাহের অভিযোগ রয়েছে। মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেও হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।