ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী মোসাঃ সাদিয়া আক্তার রিমা(১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার রাতে নিজ শোয়ার রুমের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয়রা জানিয়েছেন। কলেজ ছাত্রী সাদিয়ার আত্মহত্যার কারণ হিসাবে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে, পরিবারের স্বজনরা বলছে সাদিয়া মানসিক ভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল। প্রতিবেশীসহ স্থানীয় ওয়ার্ড মেম্বর বলছে সাদিয়ার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ ঠিক করায় পরিবারের স্বজনদের উপর অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এ ব্যাপারে আড়ংঘাটা থানায় নিহতের বড় ভাই মোঃ ফরহাদ শেখ একটি অপমৃত্যুর অভিযোগ করেছে।
জানাগেছে, আড়ংঘাটা থানাধিন তেলিগাতী পাকার মাথার মশিয়ার রহমানের বাড়ীর ভাড়াটিয়া মোঃ হাসান শেখের কন্যা খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী মোসাঃ সাদিয়া আক্তার রিমা(১৭) শনিবার রাত ৯টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। স্বজনরা জানায়, সাদিয়া আক্তার রিমা মানসিক ভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল গত ২ মার্চ রাত ৯টার দিকে আমরা সাদিয়াকে রাতের খাওয়ার খাওয়ার জন্য ডাকতে গিয়ে তার রুম বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকি। কোন সাড়াশব্দ না পেয়ে তার রুমের দরজায় ধাক্কা দিয়ে ঘরে ঢুকে দেখি সাদিয়া নিজের ওড়না দিয়ে সিলিং ফ্যানের পাখার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে স্থানীয় মেম্বর ও থানা পুলিশকে খবর দেই। স্থানীয় ওয়ার্ড মেম্বর জি এম এনামুল কবিরসহ প্রতিবেশীরা বলছে জানতে পেরেছি সাদিয়া আক্তার রিমার ইচ্ছের বিরুদ্ধে দোবাই প্রবাসী এক ছেলের সাথে তার পরিবার বিবাহ ঠিক করায় অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এ ব্যাপারে আড়ংঘাটা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।