ভোলাহাটে অগ্নিকান্ডে ভস্মীভূত কৃষকের ৮টি গবাদিপশু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-০৩ ১৭:০৪:২৮
image
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলি ইউনিযনের ময়ামারি গ্রামে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে মারা গেছে ৮টি গবাদিপশু। স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্র জানায়,গত শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে (রবিবার,৩ মার্চ) ওই গ্রামের কৃষক আবু সাইদের ছেলে মিজানুর রহমানের পাকা বসতবাড়ির পছেনে টিনশেড গোয়ালঘর ও পাশের খড়ের গাদায় আগুন লাগে। এতে গোয়ালঘরে থাকা ২টি গরু ও ৬টি ছাগল দগ্ধ হয়ে মারা যায়। ভোলাহাট ফায়ারসার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার আবুল কাসেম বলেন, গভীর রাতে আগুন লাগায় সেটি টের পেতে দেরি হয়। আগুন ছড়িয়ে পড়লে টের পেয়ে ফায়ারসার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের ২টি ইউনিট রাত দেড়টার দিকে ্ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপণের কাজ শুরু করে। বেশ দূর থেকে পানি এনে রবিবার ভোররাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ষ্টেশন অফিসার আরও বলেন, গোয়ালঘরে দেয়া মশার কয়েল থেকে আগুণের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া প্রাথমিকভাবে খড়ের গাদা, গোয়ালঘর ও ৮টি গবাদিপশু পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও হিসেব করা হয়েছে।ভোলাহাট থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।