গিলাতলা বন্ধুমহল কর্তৃক আয়োজিত ৮ দলীয় মিনিবার প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • শেখ বদর উদ্দিন ঃ
  • ২০২৪-০৩-০৩ ০৯:১৬:৫২
image

খুলনার খানজাহান আলী থানার গিলাতলা বন্ধুমহল কর্তৃক আয়োজিত ৮  দলীয় মিনিবার প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ২ মার্চ বিকাল সাড়ে ৪ টায় গিলাতলা কে,ডি,এ আবাসিক মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব খান হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধন করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ আবিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন তরুণ সমাজ সেবক ও গিলাতলা সোনার তরী যুব সংঘের সভাপতি খান মাশরুজ্জামান সাবু, ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা। বক্তৃতা করেন অধ্যক্ষ গাজী মারুফুল কোবির, তাতীলীগ নেতা কাজী আজাদুর রহমান হীরক, সুভাষ দত্ত, খান রিয়াজুল ইসলাম রাজা, মোঃ ফারুক হোসেন, শেখ মো. আনোয়ার হোসেন, এস এম ইসহাক আলী, কাজী মোস্তাফিজুর রহমান, মো. ইকবাল হোসেন, শেখ মনিরুল ইসলাম, শেখ রবিউল ইসলাম, মো. শাহিনুজ্জামান, মো. লোকমান হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ইয়ামিন, মেহেদী, হাবিবুল্লাহ, নাহিদ, সোলাইমান, সাব্বির, মারুফ প্রমুখ।