পিএমএল-এন নেতা সরদার আয়াজ সাদিক পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন। আর ডেপুটি স্পিকার হয়েছেন পিপিপি দলের সৈয়দ গোলম মোস্তফা শাহ। এরই মধ্যে শপথও নিয়েছেন তাঁরা।
জাতীয় পরিষদের আইনপ্রণেতারা আয়াজ সাদিককে ২৩তম স্পিকার নির্বাচিত করেন। ১৯৯ ভোট পেয়ে স্পিকার নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বি পিটিআইন সমর্থিত মালিক আমির দোগার পেয়েছেন ৯১ ভোট। এরপর তাকে শপথবাক্য পাঠ করান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ।
জাতীয় পরিষদের স্পিকার হিসেবে শপথ নেওয়ার পর আয়াজ সাদিক তাঁর নেতৃত্বে আস্থা রাখার জন্য পার্লামেন্টে সব প্রধান দলের নেতাদের ধন্যবাদ জানান।
এদিকে, ১৯৭ ভোট পেয়ে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার হয়েছেন পিপিপির সৈয়দ গোলাম মোস্তফা শাহ। তার প্রতিদ্বন্দ্বি পিটিআই সমর্থিত জুনায়েদ আকবর পেয়েছেন ৯২ ভোট।