খানজাহান আলী থানা এলাকার ঐতিহ্যবাহী গিলাতলা দক্ষিনপাড়া গফাফার ফুড মোড় ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল এর ১ম দিন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে । মাহফিলের ১ম দিন কোরআন ও হাদিসের দৃষ্টিকোন থেকে তাফসির পেশ করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা গোলাম আযম (ঢাকা)। বিশেষ অতিথি হিসাবে তাফসির পেশ করেন বারাকপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মাছনুন গাজী, হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হযরত মাওলনা মনিরুল ইসলাম গাজীপুরী। মাহফিলের ২য় দিন আজ ২ মার্চ শনিবার প্রধান আকর্ষন ভারতের বশিরহাটের পীর সাহেব হযরত মাওঃ শরফুল আমীন । প্রধান আলোচক থাকবেন হযরত মাওঃ নাসিরউদ্দীন যুক্তিবাদী (গোপালগঞ্জ)। হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক (ঢাকা), হযরত মাওঃ হযরত মাওঃ আলী আহমাদ । মাহফিলে সভাপতিত্ব করেন পীর সাহেব নওয়াপাড়া আলহাজ¦ খাজা রফিকুজ্জামান শাহ ।