চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমি জবর দখল ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০২-২৯ ২০:৫৮:৫২
image
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপ্ইানবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বৈলঠাসহ পাশাপশি চারটি ক্ষুদ্র নৃ-েগাষ্ঠী অধ্যূষিত গ্রামের প্রায় একশত নারী-পুরুষ জেলা শহরের কয়েকজন বাঙ্গালী বাসিন্দার বিরুদ্ধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দাবীকৃত জমি জবর দখল ও ওই জমিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রোপনকৃত গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (২৯ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয় ও পরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা গিয়ে পুলিশের নিকট অভিযোগ জানানো হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন নরেশ কোল, আঁখি কোল টুডু,অজ্ঞলি মার্ডি,তুষার মুর্মু, লক্ষণ মুর্মু,সোহাদেব কোল হাসদা,যামিনি টুডু প্রমুখ। বক্তরা বলেন,গত সোমবার(২৭ ফেব্রæয়ারী) সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পৈত্রিক জমি নিজেদের রেকর্ডিয় সম্পতি বলে মালিক দাবীদার একদল ব্যাক্তি লোকজন,দেশি অস্ত্র ইত্যাদি নিয়ে হামলা চালিয়ে জমিতে রোপনকৃত মাঝারি আকুতির ২০টি মেহগনি, আম প্রভৃতি গাছ কেটে ফেলে। এসময় বাধা দিতে গেলে তারা ভয়ভীতি দেখায় এমনকি প্রাণনাশের হুমকি দেয়। এ সময় পুলিশ উপস্থিত হয়ে বাঙ্গালীদের পক্ষ নেয়। বক্তরা আরও অভিযোগ করেন,বেশ কিছুদিন যাবৎ ওই ব্যাক্তিরা ওই জমি জবর দখলের চেষ্টা করছে। বক্তরা আরও উল্লেখ করেন, ওই জমি নিয়ে আদালতে ক্ষুদ্র নৃ-েগাষ্ঠীর দাখিলকৃত একটি মামলা চলছে এবং আদালত উভয়পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলম বলেন, অভিযোগের ব্যাপারে পাওয়া স্মরকলিপিটি যথাযথ সকল দপ্তরে পাঠানো হবে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, পুলিশ ওইদিন সহিংসতা রোধে ঘটনাস্থলে যায়। পুলিশ কারও পক্ষ নেয় নি। আদালতে বিচারাধীন বিষয়ে পুলিশ কোন সিদ্ধান্ত জানাতে পারে না। তবে এ ব্যাপারে পুলিশের যতটুকু করণীয় তা করা হবে।