জান্তা বাহিনীর একটি মিলিটারি ট্রেনিং স্কুল দখলে নিয়েছে আরাকান আর্মি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-২৯ ১১:১৫:৫০
image

বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখাইন রাজ্যের মিনবিয়া শহরে জান্তা বাহিনীর একটি মিলিটারি ট্রেনিং স্কুল দখলে নিয়েছে। মিনবিয়া শহরে অবস্থিত জান্তার শেষ প্রধান ঘাঁটি নিয়ন্ত্রণে নেয়ার পাশাপাশি বিপুল অস্ত্র জিম্মির দাবিও করছে বিদ্রোহী গোষ্ঠীটি।
১০ দিনের লড়াইয়ের পর আরাকান আর্মির নিয়ন্ত্রণে নেয়া ঘাঁটিটি সেনাবাহিনীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিলো। মিনবিয়া শহরে এটিই সেনাবাহিনীর সর্বশেষ প্রধান দূর্গ হিসেবে বিবেচিত হয়ে আসছিলো। এক ডজনেরও বেশি ঘাঁটি এবং ফাঁড়ি দ্বারা বেষ্টিত এবং সুরক্ষিত ছিল এই ৯ম সেন্ট্রাল মিলিটারি স্কুল।
এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, ১৭ই ফেব্র“য়ারি শুরু হওয়া এই লড়াইয়ে গোষ্ঠীটির বেশ কিছু সদস্য প্রাণ হারিয়েছে। এবার রাখাইন রাজ্যের অবশিষ্ট সেনা ঘাঁটিগুলো দখলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি। রাথেডাং, বুথিডাং এবং মংডু শহরের পাশাপাশি রাজ্যের রাজধানী সিত্তওয়ের কাছে পোন্নাগিউন শহরের শেষ ব্যাটালিয়নেও আক্রমণ করছে গোষ্ঠটি।