রায়গঞ্জের সাবেক মেম্বর মোদাসছির আলীর ইন্তেকাল

  • মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান
  • ২০২৪-০২-২৮ ১৯:০৮:০৮
image
রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের দেউলমূড়া গ্রামের ও উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের সাবেক মেম্বর মোদাসছির আলী বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ রাত্রিতে ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মরহুমের নামাজে জানাযা ২৮ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় উপজেলার হাটপাঙ্গাসী ইসলামাবাদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে গভীর সমবেদনা ও মরহুমের রূহের আত্তার মাগফেরাত কামনা করেন, উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম নান্নু। এদিকে মর্হুমের মৃত্যুতে পরিবার বর্গ এবং আত্মীয়স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।