বিপিএল নিয়ে প্রশ্ন তোলায় জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-পাপন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-২৭ ০৯:৫৫:৫৭
image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বিপিএল ক্রিকেটের সার্বিক মান ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলায় জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে। 
সোমবার বিকেলে বাংলাদেশ টেবিল টেনিসের একটি প্রোগ্রামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। এ সময় বিপিএল নিয়ে হাথুরুসিংহের মন্তব্য সম্পর্কে সাংবাদিকরা প্রশ্নে করলে, তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়াসহ নিয়মানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান বিসিবি সভাপতি। 
সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে হাথুরুসিংহে বিপিএলের মান নিয়ে প্রশ্ন তোলেন।