বিএনপিকে আবারো পালাতে হবে : সেতুমন্ত্রী

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০২-২৬ ২২:৫৩:৩৬
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীতে ধ্বংসাত্মক কর্মসূচি দিলে ২৮তারিখের (অক্টোবর) মতো বিএনপিকে আবারো পালাতে হবে।
সোমবার দুপুরে মন্ত্রী তার মায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামে তার নিজ বাড়িতে আয়োজিত মিলাদ মাহফিল ও ভোজের পর উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে ৪২ শতাংশের বেশি ভোট পড়েছে। আগামি উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি আরো অনেক বেশি হবে। দ্বাদশ জাতীয় নির্বাচনে বিএনপি না এসে ভুল করেছে, এবার উপজেলা নির্বাচনে বিএনপি না এলে এ ভুলের খেসারত তাদেরকে বহুদিন দিতে হবে।
বিএনপির আন্দোলন সম্পর্কে মন্ত্রী বলেন, ২৮ অক্টোবর তারা রাজপথ থেকে পালিয়ে গিয়েছিল। আগামীতে ধ্বংসাত্মক কর্মসূচি দিলে ২৮ তারিখের মতো তাদেরকে আবারও পালিয়ে যেতে হবে।
এরআগে দুপুর ১টায় দাগনভুঞাঁ-বসুরহাট-সোনাপুর সড়ক প্রকল্পের চলমান কাজ পরিদর্শন শেষে বসুরহাট পৌরসভার বড়রাজাপুর গ্রামের বাড়িতে যান। সেখানে মা-বাবার কবর জিয়ারত শেষে পুলিশের দেওয়া গার্ড অব অনার গ্রহণ করেন এবং পরে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি মোহাম্মদ আলী, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের এমপি মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের এমপি মোরশেদ আলম, ফেনী-২ (সদর) আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-৬ আসনের সাবেক এমপি আয়েশা ফেরদাউস,কোম্পানীগঞ্জ উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা,নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপুল, কোম্পানীগঞ্জ
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,
বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের,
সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ মন্জু,কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ফখরুল ইসলাম রাহাত, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভির, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য তাশিক মির্জা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আইনুল ইসলাম মারুফ,সাধারণ সম্পাদক আরমান আল ইসলাম তন্ময় প্রমূখ।