জয়ের পথে ভারত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-২৬ ১০:৫৮:৩০
image

রাঁচি টেস্টে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পেয়েও ভারতকে বড় টার্গেট দিতে পারেনি ইংল্যান্ড।দ্বিতীয় ইনিংসে অশ্বিনের ঘূর্ণিতে মাত্র ১৪৫ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ফলে ১৯২ রানের লক্ষ্য পায় স্বাগতিক ভারত।  
জয়ের জন্য ব্যাট করতে নেমে ওপেনিংয়ে উড়ন্ত সূচনা এনে দিয়েছে রোহিত ও যশস্বী জয়সওয়াল। সোমবার (২৬ শে ফেব্রুয়ারি) টেস্টের শেষ দিনে  ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে তারা। দলীয় ৮৪ রানের মাথায় ৩৭ রানে আউট হন যশস্বী জয়সওয়াল। তবে ৪৭ রান নিয়ে ব্যাট করে অপরাজিত আছেন রোহিত। 
এর আগে দ্বিতীয় ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। পঞ্চম ওভারে টানা ২ বলে বেন ডাকেট ও ওলি পোপকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জো রুট ১১ রানে ফিরে যান। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার জ্যাক ক্রলি। ৭৬ বলে ১৭ রান করেন বেন ফোকস। এ ছাড়া জনি বেয়ারেস্টো ফিরেছেন ৩০ রানে। শেষ পর্যন্ত ৫৩.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। এই ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিতে নিবে স্বাগতিক ভারত।