চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের জয়
- জাকির হোসেন পিংকু,
-
২০২৪-০২-২৫ ২২:৫১:৪৯
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি সহ ৮টি পদে বিএনপি-জামায়াত সমর্থিত সমন্বিত আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত প্রার্থীরা সাধারণ সম্পাদক সহ ৫টি পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সমন্বিত আইনজীবী ঐক্য প্যানেলের মোহা: সোলাইমান বিষু। তাঁর প্রাপ্ত ভোট ১০০। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মো:নাজমুল আজম পেয়েছেন ৯৮ ভোট। অপরদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষষদ মনোনিত মোহা: একরামুল হক পিন্টু সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ১০৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি সমন্বিত আইনজীবী ঐক্য প্যানেলের মোহা; তহুরুল ইসলাম পিন্টু পেয়েছেন ৯৫ ভোট।
রবিবার (২৫ ফেব্রæয়ারী) সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতিতে অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ শেষে রাত ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এড. মোহা: হামিদুল হক ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২১৯ জন। ২০৫ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য দুই প্যানেলে প্রতিদ্বন্দিতা করেন ১২ জন করে ২৪ জন প্রার্থী।
সভাপতি ছাড়াও সমন্বিত আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা সহ-সাধারণ সম্পদকের একটি পদে,অর্থ,গ্রন্থাগার ও সাংকৃতিক সম্পাদক পদে এবং নির্বাহী সদস্যের ৩টি পদে বিজয়ী হয়েছেন। অপরদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিতরা সাধারণ সম্পদক ছাড়াও বিজয়ী হয়েছেন সিনিয়র সহ-সভাপতি,সহ-সভাপতি,সহ-সাধারণ সম্পাদকের একটি সহ নির্বাহী সদস্যের একটি পদে।