চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপ্ইানবাবগঞ্জ সদর উপজেলায় র্যাবের অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে। অভিযানে জব্দ হয়েছে গাঁজা ও মাদকসেবন সামগ্রী। গ্রেপ্তাররা হল- চাঁপ্ইানবাবগঞ্জ সদর উপজেলার বহরাম তাঁতিপাড়া গ্রামের মৃত বিরেন চন্দ্র সিংহের ছেলে কৃষ্ণ চন্দ্র সিংহ (৩৪),একই গ্রামের অসিম চন্দ্র ভাস্করের ছেলে উৎপল চন্দ্র ভাস্কর(২৮) ও ছুনাখালী খলিফাপাড়ার মফিজুল ইসলামের ছেলে রাজীব ইসলাম(২৮)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (২৫ ফেব্রæয়ারী) বিকেল সোয়া ৩টার দিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দলের তদন্তের পর রামচন্দ্রপুরহাট এলাকার একটি কলাবাগানে অভিযান চালানো হয়। অভিযানকালে মাদকসেবন ও বিক্রিকালে হাতেনাতে গ্রেপ্তার হয় ওই ৩ জন।
র্যাব আরও জানায়,স্থানীয়রা অভিযোগ করেন যে, ওই স্থানে নিয়মিত মাদকের পসরা বসে। কতিপয় অসাধৃ ব্যাক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে ওই স্থানে এলাকার যুবকদের মাঝে বিক্রি করে। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও জনপ্রতিনিধিরা তাদের নির্মূলে চেষ্টা করে ব্যর্থ হলে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শরনাপন্ন হন। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।