দারুণ, কলিজা পোড়া গন্ধ
দাও, আরেকটি মালবোরো দাও
আয়ুকে পোড়াই, বেঁচে উঠি
আহ্, এত মজা কেন সুখটানে
জীবনকে ডাকে নীল-নিকোটিন
প্রমোদ তরীটা ভাসিয়ে দিলাম
নেশান্ধ জীবন হাসছে দুলছে
লাইটারের গ্যাস ফুরিয়ে গ্যাছে
এই নাও রক্ত ভরা লাইটার
এখানেই সব আগুনের নদী
এখানেই ভালোবাসা, ডারবি লাইফ
বেনসন ভোর, গোল্ডলিফ গান
এসো ধূমসখা, বিড়িভাই, বিড়িবিবি
এসো সিগারেটসখী, তামাকবন্ধু...
সংবিধিবদ্ধ সতর্কীকরণগুলো
দেখ, কেমন মরছে ধুকে ধুকে আজ
ছুঁড়ে ফেলে দাও ওই ফ্রুট ড্রিংকস
এসো, মিথ্যাগুলো দুপায়ে মাড়িয়ে
চারপাশে যখন তুমুল দূষণের থাবা
তখন কী প্রয়োজন স্মোকিং জোনের!