ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় চালকসহ আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে, অঙ্গ রাজ্যটির মাদিরা কাউন্টির একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় একটি খামারের কর্মীরা একটি ভ্যানে করে যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে একটি পিকআপ আসলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, সংঘর্ষে পিকআপ ভ্যানটি ছিটকে সড়কের পাশে বাদাম ক্ষেতে গিয়ে পড়েছে। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে।
তিনি আরও জানান, ভ্যানটির পেছনের দিকে থাকা এক খামারকর্মী ভাগ্যক্রমে বেঁচে গেছেন। আহতবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।