সোমবার বিপিএল এলিমিনেটর পর্বে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-২৪ ২২:২৬:১৪
image

আজ এবং আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে বিরতি। সোমবার এলিমিনেটর পর্বে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 
চলতি আসরের ১২ ম্যাচে ৭টিতে জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে থেকে এলিমিনেটর পর্বে উঠেছে বরিশাল।
ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চট্টগ্রামের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে তামিম ইকবালের দল। 
এদিকে, সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 
ফাইনালে যেতে বরিশালের বিপক্ষে জয়ের বিকল্প নেই শুভাগত হোমের দলের। 
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর দেড়টায়। একই দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।