ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানার গিলাতলা মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার ১১তম আজীবন দাতা সদস্য (বদরী) সম্মেলন ও সুধী সমাবেশ ২০২৪,শনিবার সকাল ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিলাতলা বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মুফতি আবুল বাশার জিহাদী। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমান এবং আজীবন দাতা সদস্য বদরী সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া আগামি ৬ মার্চ বুধবার গিলাতলা মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গনে ১৭ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।