চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০২-২৪ ২১:০০:৪৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৩ প্রদান করা হয়েছে। বাংলাদেশে  শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ সম্মনানা প্রদানের ধারবাহিকতায়  একাদশবারের মত জেলায় শিল্প ও সংস্কৃতির বিভিন্ন শাখায় অসামাণ্য অবদানের জন্য্য তিনজন গুণীশিল্পী, একজন সৃজনশীল গবেষক একটি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে এই সম্মননা দেয়া হয়। শনিবার(২৪ ফেব্রæয়ারী) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে সম্মননাপ্রাপ্তরা হলেন কন্ঠসঙ্গীতে দিলীপ সরকার,লোকসংস্কৃতিতে (আলকাপ গান) মো. রেজাউল করিম(কালু), সৃজনশীল সাংস্কৃতিক গবেষষণায় ড.ইমদাদুল হক মামুন,চারুকলায় দেখন বালা ও সৃজনশীল আঞ্চলিক সাংস্কৃতিক সংগঠন  ‘উঠান’।
জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জমকালো অনুষ্ঠানের শুরুতে পাহাড়ী সূরে তাল মেলানো নৃত্যের সাথে সাথে গুণীদের মঞ্চে বরণ করে নেয়া হয়। এরপর স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচালাল অফিসার ড.ফরুকুর রহমান ফয়সাল। এরপরই সম্মননাপ্রাপ্ত প্রত্যেক ব্যাক্তি ও সংগঠনকে ফুলের তোড়া,মেডেল উত্তরীয়, সনদ ও কুড়ি হাজার টাকার চেক প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠানের এই পর্যায়ে সম্মননাপ্রাপ্তরা অনুভূতি ব্যাক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা ও সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একডেমির সভাপতি এ কে এম গালিভ খান। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোলাম ফারুক মিথুন।
অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তরা শিল্প ও সংস্কৃতির গুরুত্ব,শিল্প ও সংস্কৃতিতে চাঁপাইনবাবগঞ্জের ভূমিকা এবং জেলার শিল্প ও সংস্কৃতির অবস্থা তুলে ধরেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।