নিসচা ফেনী জেলা শাখার চালক প্রশিক্ষণ

  • মো: শহীদুল ইসলাম
  • ২০২৪-০২-২৪ ১৫:৩৮:৫২
image
আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৪ রোজ শনিবার মাতৃছায়া ড্রাইভিং স্কুল ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর যৌথ উদ্যোগে নিসচা ফেনী জেলা শাখার সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি জনাব মো: আইয়ুব আলি মিলন এর সঞ্চালনায় সারাদিন ব্যাপী চালক প্রশিক্ষণ, আলোচনা সভা ও সভা শেষে লিফলেট বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) ফেনী জেলা শাখার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতি মোঃ শহিদুল ইসলাম, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মহসীন মিয়া উপস্থিত চালকদের মাঝে সড়ক আইন ২০১৮ এর বিভিন্ন ধারা নিয়ে প্রশিক্ষণ মূলক আলোচনা করেন। এ নিরাপদ সড়ক বাস্তবায়নে কিভাবে চালকগণ মহানায়কের ভুমিকা পালন করে থাকেন সেই বিষয়টি বুঝিয়ে বলেন। এছাড়াও মহাসড়কের বিভিন্ন সড়ক দুর্ঘটনার কারণ ও কিভাবে তা এড়িয়ে চলা যায় সেই বিষয়ে বিভিন্ন ভিডিও চিত্রের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন৷ পাশাপাশি সহ-সভাপতি এডভোকেট আইয়ুব আলি মিলন ও সহ - সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন উপস্থিত চালকদের মাঝে নানাবিধ তথ্যমূলক বক্তব্য পেশ করে সড়ক আইন ২০১৮ মেনে চলে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।