কোম্পানীগঞ্জে আবু মাঝিরহাট ব্লাড ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০২-২৪ ১৩:৪৫:০৫
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
করিলে রক্তদান বাঁচিবে একটি প্রাণ এ স্লোগানকে বুকে লালন করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে,আবু মাঝিরহাট ব্লাড ব্যাংকের
৮ম প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে, আবু মাঝিরহাট ব্লাড ব্যাংকের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচী ও বিনামূল্যে  রক্তের গ্রুফ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আবু মাঝিরহাট ব্লাড ব্যাংকের সভাপতি মাইন উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত উল্যাহ স্বাভাবের সঞ্চালনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে  রক্তের গ্রুফ নির্ণয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বক্ষ্যব্যাধি মেডিসিন, ডায়াবেটিস ও এ্যাজমা রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা: আ ফ ম আবদুল হক।
বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয় সম্পাদক আবদুল্যাহ আল মামুন, চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সিকদার, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ডা: নুর আহম্মদ। এসময় উপস্থিত ছিলেন সাবেক পোষ্ট মাষ্টারসফি আলম,আবু মাঝিরহাট ব্লাড ব্যাংকের সহ-সভাপতি আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ রুবেল।
রোগী দেখেন ডা: আ ফ ম আবদুল হক,ডা: এ এন মনিরুজ্জামান, ডা: আবদুর রকিব,ডা: আবদুল কাইয়ুম ফরহাদ,ডা: ইয়াকুতুন্নেছা সেঁজুতি,ডা: মোস্তাফিজুর রহমান, ডা: তাসলিমা নাসরিন,ডা: ওমর ফারুক,ডা: রনি শীল।