জনস্বার্থে রায়গঞ্জের এক কিলোমিটার রাস্তা পাকা চান এলাকাবাসী

  • মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান,
  • ২০২৪-০২-২৩ ১৯:০৮:০২
image

রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া মৃত রহিম বক্স ডাক্তারের বাড়ী থেকে মৃত নইমুদ্দিন মাস্টারের বাড়ী হয়ে মিরের দেউলমূড়া ছয়আনী ব্রীজ পর্যন্ত রাস্তাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনেও রাস্তাটি পাকা করা হয়নি। ফলে যাতায়াতের চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে গ্রামবাসীকে। বিশেষ করে শিক্ষার্থীদের।রাস্তাটির মাঝে মাঝে ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এখন বৃস্টি না থাকায় কস্ট করে যাতায়াত করা গেলেও বর্ষার সময় একটু বৃস্টি হলেই সৃস্টি হয় পানি আর কাঁদা। ফলে ইজিবাইক, অটোভ্যান, অটোরিক্সা ও সিএনজিসহ কোনও যানবাহনই এ রাস্তা দিয়ে সহসাই যেতে পারে না। তাছাড়া যাতায়াতের কোনও পরিস্থিতিও থাকে না।
অত্র গ্রামবাসী উপজেলার বিভিন্ন কাজে প্রতিনিয়ত এই রাস্তাটি দিয়েই চলাচল করে থাকেন। কিন্তু রাস্তাটি পাকা না হওয়ায় যাতায়াত করতে চরম অসুবিধা ভোগ করতে হচ্ছে অত্র এলাকার হাজারো মানুষকে। এমতাবস্থায় জনস্বার্থে উক্ত এক কিলোমিটাররাস্তাটটুকু পাকা করার জন্য ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম নান্নু তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।